iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ছয় দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজভবন অভিযান

আগরতলা, ১২ মার্চ : ত্রিপুরার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ছয় দফা দাবির ভিত্তিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি। ডেপুটেশন প্রদান উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে মিছিল সংঘটিত করা হয়। সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় মিছিলের গতি রোধ করে পুলিশ।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যপালের নিকট বুধবার ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি। বুধবার ছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচি উপলক্ষে মিছিল সংঘটিত করা হয়।

এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস। ছয় দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে ছিল, জনগণের জন্য কাজ ও খাদ্যের ব্যবস্থা করা। নারী নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। নেশার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি।

এদিন সিপিআইএমের নারী নেত্রী রমা দাস জানান, বিজেপি সরকারের সমস্ত জনস্বার্থ বিরোধী নীতিগুলি বাতিল করতে হবে। রাজ্যের নারীরা ক্রমশই কর্মহীন হয়ে পড়ছেন। ইতিমধ্যেই প্রায় সাড়ে নয় লক্ষ রেগা শ্রমিককে রেগা কর্মসূচি থেকে বাতিল করা হয়েছে। এই সমস্ত জন স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়েই রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান তিনি।

এদিন রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান তথা রাজভবন অভিযান কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি রাধানগর পেরিয়ে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় গেলে পুলিশ মিছিলের গতি রোধ করে।সেখান থেকে নারী নেত্রী রমা দাসের নেতৃত্বে ১১ সদস্যের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *