iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মলয়নগরে বালি বোঝাই ট্রাক খাদে, নিহত চালক, গুরুতর তিন শ্রমিক

আগরতলা, ৩১ মার্চ : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ট্রাক চালকের। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগরের নেপালিটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই ট্রাক আনুমানিক ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের এবং তিনজন শ্রমিক গুরুতরকভাবে আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, নিহত গাড়ি চালকের নাম রাকেশ দেবনাথ। বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি আনন্দনগর ১০ নং পাড়ায়। নিহত গাড়ি চালকের পরিবারের রয়েছেন স্ত্রী এবং দুই ছেলে। তবে অনেকেই ধারণা করছে দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে শ্রীনগর থানার পুলিশ এবং আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধারে একটি ক্র্যান ব্যবহার করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ক্র্যানটিও উল্টে যায়।

এদিকে বালি বোঝাই ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, ময়নাতদন্তের পর গাড়ি চালকের মৃতদেহ তাঁর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় শ্রীনগর থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *