iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাংলাদেশি ড্রোন উদ্ধার, বিলোনিয়ায় চাঞ্চল্য

বিলোনিয়া, ৭ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার ড্রোন। সীমান্ত কাঁটাতারের বেড়া থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার করা হয় ড্রোনটি সোমবার সকালে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জমির বর্গা চাষী গোপাল পাল জমিতে যাওয়ার পর দেখেন জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে। কাছে যাওয়ার পর দেখেন ড্রোন। সাথে সাথে জমির মালিক সাধন মজুমদার বাড়িতে নিয়ে আসেন ড্রোনটি। এরপর এই খবর ছড়িয়ে পড়েতেই ড্রোন দেখার জন্য সাধন মজুমদারের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়।

খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। ঘটনাস্থলে আসে পুলিশ। সাধন মজুমদারের বাড়ি থেকে ড্রোনটিকে নিয়ে আসে থানাতে। পরবর্তী সময়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা উপস্থিত হয় ঘটনাস্থলে। ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *