iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ককবরকের পাঠ্যপুস্তক রোমান লিপিতে করতে হবে, শিক্ষা ভবনে গেল আদিবাসী কংগ্রেস

আগরতলা, ৫ মে : ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে এবার মাঠে নামল ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস৷ ককবরক ভাষার পাঠ্যপুস্তক এবং প্রশ্ণপত্র রোমান লিপিতে করার দাবিতে সোমবার আদিবাসী কংগ্রেসের তরফে শিক্ষা ভবনে ডেপুটেশন দেওয়া হয়৷

ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া জানিয়েছেন, ককবরক ভাষায় রোমান লিপি চালু করতে হবে এটাই মূল দাবি৷ পাঠ্যপুস্তক এবং প্রশ্ণপত্র রোমান লিপিতে করতে হবে৷ এই দাবিতে সোমবার শিক্ষা ভবনে ডেপুটেশন দেওয়া হয়৷ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়ে দাবিপত্র তুলে দেওয়া হয়ছে৷

সোমবার আদিবাসী কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন দেওয়ার আগে আগরতলা শহরে একটি মিছিল করা হয়েছে৷ মিছিলের নেতৃত্বে ছিলেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসলেনস্থিত শিক্ষা ভবনে যায় এবং সেখানে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়ে প্রতিনিধিরা দাবিপত্র তুলে দিয়েছে৷

প্রসঙ্গত, ককবরক ভাষায় রোমান লিপি চালু করা নিয়ে রাজ্যের দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপির জোটসঙ্গী তিপ্রা মথার ছাত্র টিএসএফ৷ ইতিমধ্যেই ওই ছাত্র সংগঠন গোটা রাজ্যে অবরোধ আন্দোলন করে রাজ্য সরকারকে চাপে ফেলার জোর প্রয়াস নিয়েছিল৷ পরে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ওই ছাত্র সংগঠনের নেতৃত্বদের সাথে আলোচনায় বসেন এবং আশ্বাস দিয়েছিলেন বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *