টেপানিয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দু’জন
উদয়পুর, ৫ মে : দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন। গোমতী জেলার উদয়পুর টেপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। জাতীয় সড়কে বিকট শব্দ শুনে এলাকাবাসী ছুটে গিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন।
সোমবার আর কো পুর থানার পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রামতোষ দে (১৭) নামে এক ব্যক্তি বাইক নিয়ে উদয়পুর শহর থেকে টেপানিয়া এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। টেপানিয়া হাসপাতাল এলাকায় আসামাত্রই অপরদিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। জাতীয় সড়ক অন্ধকারাচ্ছন্ন হওয়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রামতোষ দে এবং অপর বাইকে থাকা বিপ্লব দে (৪২) রাস্তায় ছিটকে পড়েন।
বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয়। খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা এসে আহত দুই জনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় বিপ্লব দের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়।
