iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পালাটানায় স্কুটি ও বোলেরো গাড়ির সংঘর্ষ, নিহত এক, আহত দুই

উদয়পুর, ১৪ মে : বুধবার গোমতী জেলার উদয়পুরের পালাটানার শিতলাবাড়ির সামনে একটি স্কুটি ও বোলেরো গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন একজন। গুরুতর আহত হয়েছেন দু’জন। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকড়াবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসেন। রাস্তায় পড়ে থাকা তিনজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ পাল জানান, আহত তিনজনের মধ্যে জয়ন্ত দেবনাথ (২৪) কে মৃত বলে ঘোষণা করা হয় পরীক্ষা নিরীক্ষার পর। ২৩ বছরের যুবক প্রাণকৃষ্ণ গিরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। অপর আহত যুবক সাগর দেবনাথ (২০) কে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে যান কাঁকড়াবন থানার ওসি সহ পুলিশ বাহিনী। বাইক ও বোলেরো গাড়ি আটক করা হয়েছে। দুর্ঘটনার একটি মামলা রুজু করা হয়েছে কাঁকড়াবন থানায়। স্থানীয়দের দাবি ওই এলাকায় সপ্তাহে দুই তিনটা দুর্ঘটনা ঘটেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *