iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ, টিআরবিটি’র চেয়ারম্যানকে ডেপুটেশন

আগরতলা, ১৭ মে : টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে শনিবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। পরে এক প্রতিনিধি দল টিআরবিটি কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দিয়েছেন।

সিলেবাস থাকতে প্রশ্নপত্র বহির্ভূত কেন? এক্সপার্ট দ্বারাই যদি প্রশ্নের উত্তরপত্র তৈরী করা হয়, তবে টেন্টেটিভ আনসার কি ভুল কেন? ভুল তথ্য ও ভাষাগত ত্রুটিপূর্ণ প্রশ্নের মূল্যায়নে সংশোধন আনতে হবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলা হচ্ছে কেন? মানসিক চাপ, পরিশ্রম ও সময়ের যথাযত মর্যাদা দিতে হবে এবং প্রশ্ন ভুলের জন্য ছাত্র-ছাত্রীদের প্রাপ্য নম্বর প্রদান করতে হবে। এই সব সমস্যার যেন অতিসত্ত্বর সমাধান করা হয়। ইত্যাদি পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার আগরতলায় শিক্ষা ভবন ঘেরাও করেন ত্রিপুরা ২০২৪-২৫ টেট পরীক্ষার্থীদের একাংশ।

যদিও পুলিশ শিক্ষা ভবনের গেটে বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে ৫ জনের এক প্রতিনিধি দল টিআরবিটি এর চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। পরীক্ষার্থীরা জানান যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *