iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কদমতলায় আগর অঞ্চল পরিদর্শন করলেন আন্তর্জাতিক প্রতিনিধি দল

কদমতলা, ৫ জুন : এবার ত্রিপুরার আগর অঞ্চল পরিদর্শনে এলেন জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। ড্যান অল্টেল, যিনি অ্যাসেসর ফরেস্টাল প্রিন্সিপাল তিনি ত্রিপুরায় এসে বন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন, পরে উত্তর ত্রিপুরা জেলার কদমতলার আগর অঞ্চলে আসেন। তাঁর সাথে আসেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধি সুশান্ত কুমার পল সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়িতে ত্রিপুরার সবচেয়ে বড় আগর ইন্ড্রাস্টি মামন এন্টারপ্রাইজ পরিদর্শন করেন তাঁরা। বিশ্ব ব্যাঙ্ক বন দপ্তরের সাথে কয়েক বছর ধরে আলোচনা করছে। ত্রিপুরার আগর শিল্পে তাঁরা যদি বিনিয়োগ করে তাহলে উপকৃত হবেন আগর ব্যবসায়ী থেকে শুরু করে চাষিরা।

অল ত্রিপুরা আগর এসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্র নাথ জানিয়েছেন যদি বিশ্ব ব্যাঙ্ক বন দপ্তরের সাথে মিলে আগরে বিনিয়োগ করে তাহলে এলাকার মানুষ উপকৃত হবেন। তাঁরা এসে সবকিছু সরেজমিনে প্রত্যক্ষ করে গেছেন। আশা করা যায় খুব শীঘ্রই ইতিবাচক কিছু মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *