iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নির্মাণের শুরুতেই ভেঙে পড়ল উদয়পুর রেলস্টেশনের বাউন্ডারি ওয়াল

উদয়পুর, ৫ জুন : নির্মাণের শুরুতেই ভেঙে পড়ল গোমতী জেলার উদয়পুর রেলস্টেশনের বাউন্ডারি ওয়াল। ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু কোন হেলদোল নেই কতৃপক্ষের।

২০২৩ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ২৪ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে ৫০৮ টি রেলস্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ‌অমৃত ভারত স্টেশন যোজনায় প্রতিটি রেল স্টেশনকে অত্যাধুনিক এবং বিশ্বমানের রেল স্টেশন গড়ে তোলা হবে। যার মধ্যে থাকবে অত্যাধুনিক টিকেট কাউন্টার, বিলাস বহুল প্রতীক্ষালয়, লিফট এবং চিত্তাকর্ষক বিনোদন ক্ষেত্র ইত্যাদি।

ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর এই তিনটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করা হয় এবং এর জন্য ৯৬.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়। যার মধ্যে উদয়পুর রেল স্টেশনের জন্য বরাদ্দ ছিল ৩৩.৮ কোটি টাকা। পরবর্তীতে উদয়পুর রেলস্টেশনের জন্য আরও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়। ওভারশেঠ, ওভারব্রিজ এবং গোটা রেল স্টেশন এলাকাকে ঘিরে শক্তপোক্ত বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয়া হয়। অত্যাধুনিক সামগ্রী এবং প্রযুক্তি ব্যবহার করে এই বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কথা।

কিন্তু ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে গোটা কাজটাই এত নিম্নমানের যে নির্মাণের শুরুতেই উদয়পুর রেলস্টেশনের বাউন্ডারি ওয়াল ভেঙে যাচ্ছে। গত শনিবারে বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ ভেঙে পড়ার পরেও কোন হেলদোল নেই কতৃপক্ষের। যদিও জনসাধারণের মাঝে গোটা ঘটনাটিকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঠিকাদার হীরন্ময় দাস এবং ম্যানেজার গণেশ মিশ্র জানান, এটি একটি দুর্ঘটনা। কারণ হিসেবে তাঁরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে বাউন্ডারি ওয়াল ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *