iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিনামূল্যে মহিলাদের জটিল রোগের অপারেশন শিবির বিলোনিয়ায়

বিলোনিয়া, ১৪ জুন : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হল মহিলাদের জটিল রোগ সংক্রান্ত অপারেশন শিবির। ত্রিপুরা গাইনোকোলজিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।

রাজ্যের স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জেএল বৈদ্য, চিকিৎসক অরিন্দম মল্ল, চিকিৎসক বিকাশ মজুমদার সহ অন্যান্য প্রখ্যাত চিকিৎসকরা অপারেশন শিবিরে অংশগ্রহণ করেন এবং ১৭টি মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন করেন।

চিকিৎসকদের সহযোগিতা করেছেন বিলোনিয়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের চারটি অপারেশন টেবিলে ১৭ টি অপারেশন করা হয়। এদিনের আয়োজিত অপারেশন শিবিরের সুচনা লগ্নে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী, মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *