iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ট্রিপার ট্রাক ও কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ১৩ জন আহত

বিশালগড়, ১৪ জুন : ট্রিপার ট্রাক ও যাত্রীবাহী কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষে আহত শিশু সহ ১৩ জন যাত্রী। আশঙ্কাজনক ৭ জন যাত্রীকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সিপাহীজলা জেলার বিশালগড় লস্কর চৌমুহনী এলাকায়।

জানা গিয়েছে, টিআর০১২৯৮৯ নাম্বারের একটি যাত্রীবাহী কমান্ডার জীপ যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে অপরদিক থেকে আসা টিআর০৭১৮৯০ নাম্বারের একটি ট্রিপার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

ফলে কমান্ডার জীপে থাকা সমস্ত যাত্রী গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে সাতজনকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। জানা যায় উক্ত স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এদিনের দুর্ঘটনায় পুলিশ দু’টি গাড়ি আটক করেছে এবং দুর্ঘটনার একটি মামলা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *