iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের ১৮ জনকে সরকারি চাকরি

আগরতলা, ২১ জুন : ত্রিপুরায় রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা জানান।

তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৮ সালের আগে পর্যন্ত অনেক মানুষ রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণ দিয়েছেন। ঐসব পরিবারগুলিকে সাহায্য করার জন্য সুষ্ঠু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সাহায্য করার জন্য স্ক্রুটিনি কমিটি ফর স্ক্রুটিনি অব অ্যাপ্লিকেশনস রিসিভড ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বারস অব ফ্যামিলি অব পার্সনস কিন্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স শীর্ষক স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *