iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলায় চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার, গ্রেফতার তিন

আগরতলা, ২১ জুন : আগরতলায় এনসিসি থানার পুলিশের হাতে আটক এক বাইক চোর ও দুই বাইক পাচারকারী। তাদেরকে সিপাহীজলা জেলার মধুপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি বাইকসহ দুটি বাইক উদ্ধার করা হয়।

এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, সম্প্রতি অভয়নগর বয়েজ হোস্টেলের সামনে থেকে একটি এনফিল্ড বাইক চুরি হয়।বাইকের মালিক রিপন চাকমা সাথে সাথে ঘটনাটি অভয়নগর আউটপোস্ট এবং এনসিসি থানায় জানান। মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে এনসিসি থানার ওসি প্রাণজিত মালাকার এবং অভয়নগর আউটপোস্টের এএসআই জয়নাল হোসেন।

তাঁরা সংশ্লিষ্ট এলাকার একাধিক সিসিটিভির ফুটেজ দেখে এক বাইক চোরকে সনাক্ত করতে পারে। তার নাম শংকর সরকার ওরফে কাজু। তাকে মধুপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া এন্ডফিল্ড বাইকটি উদ্ধার করা হয়। সেই সাথে শহর থেকে চুরি করা বাইক বাংলাদেশে পাচারের কাজে যুক্ত আরও দুজনকে পুলিশ গ্রেফতার করে। তারা হল মধুপুর এলাকার বাসিন্দা উত্তম দাস এবং শ্যামল নন্দী।

তাদের কাছ থেকে আরও একটি বাইক পুলিশ উদ্ধার করে। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মধুপুরের উত্তম দাস এবং শ্যামল নন্দী শহর থেকে চুরি যাওয়া বাইক বাংলাদেশে পাচার করত।

এদিন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, ধৃতরা বর্তমানে এনসিসি থানায় পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাইক চুরি ও বাংলাদেশে পাচার কাজে যুক্ত আরও কয়েকজনের নামধাম জানা গিয়েছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন এসডিপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *