iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়াম অপরিহার্য : অর্থমন্ত্রী

উদয়পুর, ২১ জুন : স্বাস্থ্য অমূল্য সম্পদ। যোগব্যায়াম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যোগের মাধ্যমে শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়াম অপরিহার্য। তাই দৈনন্দিন জীবনে যোগার গুরুত্ব অপরিসীম। আজ গোমতী জেলা প্রশাসন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে উদয়পুর জগন্নাথ দীঘি প্রাঙ্গণে আয়োজিত গোমতী জেলাভিত্তিক যোগা দিবসের উদ্বোধন করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগার উপকারিতা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। তিনি সকলকে নিয়মিত যোগা করার জন্য পরামর্শ দেন।

জেলাভিত্তিক যোগা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা এবং সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের সচিব দীপা ডি. নায়ার, ও.বি.সি. কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *