iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চড়িলামে বাসের সাথে স্কুটির সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

বিশালগড়, ২৮ জুন : সিপহীজলা জেলার চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ব্যবসায়ীর। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে।

জানা গিয়েছে, টিআর০১সি১৩৮৯ নম্বরের দ্রুতগামী বাসের সাথে চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে টিআর০৭এস৫৪৬৪ স্কুটির সংঘর্ষ হয়। সংঘর্ষে স্কুটি চালক পেশায় ব্যবসায়ী চন্দন ভৌমিক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিশালগড় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী চন্দন ভৌমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে চন্দন ভৌমিকের মৃতদেহ।

মৃত ব্যক্তির বাড়ি চড়িলাম ব্লকের অন্তর্গত শিখরিয়া এলাকায়।প্রত্যেক দিনের মত শনিবার সকালে স্কুটি নিয়ে দোকানের সামগ্রী নিতে আসেন। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। ব্যবসায়ীর মৃত্যুর খবর পরিবারে পৌঁছতেই সকলে ছুটে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে স্কুটি এবং বাস আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *