iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষতা বৃদ্ধির উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ জুলাই : “জার্নালিস্ট বলতে আমরা ভাবতাম তিনি সব কাজ করবেন যেমন স্বাস্থ্য, ক্রাইম, খেলাধুলাসহ অন্যান্য সকল বিষয়ে কাজ করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা সাংবাদিক রয়েছেন। এমন একটি বিভাগ রয়েছে স্পোর্টস জার্নালিস্ট বা ক্রীড়া সাংবাদিক। ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকতার ৩৩ বছর পূর্ণ হয়ে গিয়েছে।” এই অভিমত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার।

ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ৩৩ বছর পূর্তি উপলক্ষে বুধবার ত্রিপুরা সরকারের তথ্য সাংস্কৃতি দফতরের উদ্যোগে এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহযোগিতায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষতা বৃদ্ধির উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন দফতরের কাজের সঙ্গে যুক্ত কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের কাজের গুণগতমান বৃদ্ধির জন্য গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া এবং যুবক বিষয়ক দফতরের মন্ত্রী টিংকু রায় সহ আগরতলা প্রেসক্লাব এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরা।

ত্রিপুরা সরকারের ক্রীড়া এবং যুব বিষয়ক দফতরের মন্ত্রী টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার খেলাধুলার সঙ্গে যুক্ত নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরকে তুলে আনার জন্য সরকার কাজ করছে। এই কাজে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী টিংকু রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *