iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ফের গণ্ডাছড়া বাজারে চুরি

গণ্ডাছড়া, ৯ জুলাই : ফের ধলাই জেলার গণ্ডাছড়া বাজারের এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা। উত্তরোত্তর চুরির ঘটনায় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও চুরির ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

গণ্ডাছড়া বাজারের ব্যবসায়ী নজরুল হক। সবজি বাজারের পার্শ্ববর্তী গলিতে নজরুল হকের দোকান। ওই দোকানে কয়েক মাস পূর্বেও একবার চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায়ও ১০/১৫ হাজার টাকা ক্ষতি হয়। মঙ্গলবার পুনরায় চুরির ঘটনা।

ব্যবসায়ী নজরুল হক জানান, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার বৃষ্টি থাকায় দুপুরের দিকে দোকানে আসেন। দোকানে এসেই দেখতে পান দোকানের ঝাপের একদিকের দুইটি তালা এবং কড়া ভাঙ্গা। আশপাশের ব্যবসায়ীদের ডেকে এনে দোকানে প্রবেশ করে দেখেন ছোট বড় দুইটি ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা এবং টাকাপয়সা উধাও।

নজরুল হক জানান দোকানের মালামালের মধ্যে বিড়ি সিগারেট নিয়ে গেছে চোরের দল। দুইটি ক্যাশ বাক্স থেকে প্রায় ১০ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে চোরের দল। পর পর দুইবারের চুরি, ব্যবসায়ী নজরুল হক আনুমানিক ২৫ হাজার টাকার ক্ষতির মুখে পড়লেন। ঘটনা পুলিশের গোচরে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *