iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গুরু পূর্ণিমা উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির বিভিন্ন কর্মসূচি

আগরতলা, ১০ জুলাই : বৃহস্পতিবার শুভ গুরু পূর্ণিমা। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস। হিন্দু ধর্ম অনুসারে মহর্ষি বেদব্যাসকে আদিগুরু বলা হয়। এই গুরু পূর্ণিমাকে অনেকেই ব্যাস পূর্ণিমাও বলেন। গুরুকে শ্রদ্ধা নিবেদন করার দিন হল এই গুরু পূর্ণিমা।

প্রতিবছরের মতই এবারও দেশব্যাপী এই গুরু পূর্ণিমা দিনটিকে সাড়ম্বরে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই বৃহস্পতিবার সকালে দলের বনমালীপুর মন্ডলের কার্যকর্তাদের সাথে নিয়ে মঠ চৌমুহনীস্থিত রামকৃষ্ণ আশ্রমে যান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি মন্দিরে পুজা দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ গ্রহণ করেন। পরে আশ্রমের স্বামী অমর্ত্যানন্দ মহারাজের সান্নিধ্য ও আশীর্বাদ গ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

এই প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য জানান, “আমরা শুধু রাজনীতি করি না। সামাজিক এবং ধর্মীয় কাজও করি। সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার নির্দেশক্রমে আজকের এই দিনে গুরু শিষ্য পরম্পরা যে সনাতন সংস্কৃতির এক মহান ও প্রাচীন ঐতিহ্য তা তুলে ধরার প্রয়াস নিয়েছি। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এদিন রামকৃষ্ণ আশ্রমে আসা।”

উল্লেখ্য, গুরু পূর্ণিমা উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সান্নিধ্য ও আশীর্বাদ লাভের উদ্যোগ গ্রহণ করেছেন বিজেপি নেতৃবৃন্দ। এদিন অনেক রাজ্য নেতারাই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি যান এবং তাঁদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *