iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালঙ্কার ও কয়েকটি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১২ জুলাই : চুরি যাওয়া তিনটি বাইক, কিছু স্বর্ণালঙ্কার ও কয়েকটি মোবাইল উদ্ধার করে আদালতের আদেশে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। শনিবার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাণজিৎ মালাকার এই সংবাদ জানান। চুরি যাওয়া বাইক, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা।

চলতি বছরের ২১ মে এনসিসি থানার অধীন বিভিন্ন এলাকা থেকে তিনটি বাইক চুরি হয়। এর কিছু দিনের মধ্যেই চোরের দল এক বাড়ি থেকে মহিলার সোনার চেইন চুরি করে নিয়ে যায়। পাশাপাশি একই সময়ে বেশ কয়েকটি মোবাইল চুরির অভিযোগও পায় এনসিসি থানার পুলিশ।

অভিযোগ পেয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেন এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাণজিৎ মালাকার। তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণের চেইনটিও পুলিশ উদ্ধার করে।একই সময়ে তদন্তে নেমে কিছু মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট চুরি যাওয়া বাইক, স্বর্ণালঙ্কার ও মোবাইলগুলি আদালতে পেশ করার পর আদালতের আদেশে শনিবার বাইক, স্বর্নালঙ্কার এবং মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেয় এনসিসি থানার পুলিশ।

এদিকে চুরি হয়ে যাওয়া বাইক, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা। তাঁরা এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *