iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুলাইয়ে সিপিআই(এম) পার্টিকে বদনাম করার চেষ্টা হচ্ছে, অভিযোগ মহকুমা সম্পাদকের

আমবাসা, ১৪ জুলাই : রবিবার রাতে ধলাই জেলার কুলাইয়ে অনভিপ্রেত একটি ঘটনার সাথে সিপিআই(এম) এর কোন যোগাযোগ নেই। বিজেপির দুই তিনজন কর্মী পুরো ঘটনাটাকে সাজিয়েছে বলে অভিযোগ করলেন সিপিআই(এম) মহকুমা কমিটির সম্পাদক।

সিপিআই(এম) নেতার দাবি, রবিবার রাতে একটি ছেলে ও মেয়েকে দুই তিনজন বিজেপির কর্মীরা অবৈধ কাজ করার সময় হাতেনাতে ধরে। কিন্তু সিপিআই(এম) এর সাথে সুমিত নামের ছেলেটির কোন যোগাযোগ নেই। সুমিতের বাড়িতে তাদেরকে পাকড়াও করা হয়। কিন্তু দুই একজন বিজেপি কর্মী প্রচার করছেন কুলাইয়ের সিপিআই(এম) পার্টি অফিসে তাদেরকে আটক করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা।

সোমবার সিপিআই(এম) আমবাসা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন দলের মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নারী নেত্রী গীতা সরকার, প্রদীপ শাহী সহ অন্যান্যরা।

সিপিআই(এম) মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা বলেন, সিপিআই(এম) পার্টি ও পার্টি অফিসকে ভিত্তি করে বিজেপির দুই একজন কর্মী বদনাম করার চেষ্টা করেছেন এই ঘটনাকে নিয়ে। সুমিত নামের ছেলেটির বাড়ি কুলাই সিপিআই(এম) পার্টি অফিসের পেছনে। যার কারণে বিজেপির কর্মীরা সেটাকে পার্টি অফিসের ভেতরে কুকর্ম হয়েছে বলে চালিয়ে দিচ্ছে।

বিদ্যুৎ দেববর্মা অভিযোগ করেন, বিজেপির কর্মীরা সিপিআই(এম) পার্টি অফিসের তালা ভেঙ্গে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং তাদেরকে পার্টি অফিসের রাস্তা দিয়ে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় পার্টি অফিসের বিষয়টি নিয়ে এসেছে সিপিআই(এম) কে বদনাম করার জন্য। ছেলেটি যে কুকর্ম করেছে তার জন্য তার শাস্তি হওয়া দরকার। কিন্তু সিপিআই(এম) এর সাথে তার কোন যোগাযোগ নেই। সিপিআই(এম) কর্মী বলে এবং কুলাই পার্টি অফিসের রাস্তা দিয়ে বের করে সম্পূর্ণ ঘটনাটি সাজিয়েছে বিজেপির কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *