iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট থেকে রক্ষা পেলেন ধর্মনগরের জনগণ

ধর্মনগর, ১৫ জুলাই : বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট থেকে রক্ষা পেলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের অধিকাংশ জনগণ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার ধর্মনগর বাস্কেটবল ময়দান সংলগ্ন এলাকায়।

বিদ্যুৎ নিগমের ধর্মনগর সাব ডিভিশন ১ এর সিনিয়র ম্যানেজার জানান, স্থামীয় জনগণ মারফত খবর আসে এএস০১জিসি০০৬৭ নম্বরের গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক বীর বিক্রম ইনস্টিটিউশন এর সামনে দিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। তখন রাস্তার এপার থেকে ওপারে টানা বিদ্যুৎ পরিবাহী তারের মধ্যে সিলিন্ডার বোঝাই গাড়ির উপরে অংশ লেগে যায়। চালক না দেখার ফলে সেই তার নিয়ে সামনের দিকে ছুটে যায়। ফলে এমন ভাবে টান লাগে, পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার সংলগ্ন দুটি খুঁটি সেই তারের টানে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক তার ছিড়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় জনগণ গাড়িটি আটক করে। খবর পাওয়ার পর সাথে সাথে বিদ্যুৎ নিগমের আধিকারিক সহ কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে এবং তৎপরতার সাথে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *