iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আঠারোমুড়ায় দশ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার অটো চালক সহ দুই

তেলিয়ামুড়া, ১৬ জুলাই : ইয়াবা ট্যাবলেটের চোরাচালান আটক আঠারোমুড়ায়। বাজেয়াপ্ত দশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। সেইসাথে গ্রেফতার করা হয়েছে অটো চালক সহ দু’জনকে। পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

বুধবার খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় পুলিশ নাকা পয়েন্টে চেকিংয়ের সময়ে আমবাসার দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া টিআর০১এম৩৬২৪ নম্বরের একটি যাত্রীবাহী অটো আটক করে। অটোতে তল্লাশি চালানোর সময় পুলিশ ওষুধের গন্ধ অনুভব করতে পারে। সঙ্গে সঙ্গে নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা পুলিশ অফিসার এই ঘটনার খবর পাঠায় মুঙ্গিয়াকামি থানার ও.সি সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারিকের নিকট।

খবর পেয়ে মহকুমা প্রসাশনের একজন মেজিস্ট্রেট সহ মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ও মুঙ্গিয়াকামি থানার ও.সি ঘটনাস্থলে পৌঁছেন। আটককৃত অটোতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে থাকা গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে অটোর চালক বিকাশ দেব সহ গাড়িতে থাকা তার এক সহযোগী সুমন মজুমদারকে। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য প্রায় দশ কোটি টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারিক পান্নালাল সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *