iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নাবালিকা গৃহবধূকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে

বিশালগড়, ১ আগস্ট : নাবালিকা মেয়ে বিয়ে দেওয়ার পরিণতি। ফাঁসিতে আত্মহত্যা করলেন এক গৃহবধু। পরিবার পরিজনদের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে গৃহবধূকে। ঘটনায় উত্তপ্ত বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বর।

অভিযোগ মৃতদেহ হাসপাতালে নিয়ে আসলে দুপুর দুইটা পর্যন্ত ডাক্তারের দেখা নেই। এক সময় উত্তেজনা ছড়ায় বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে। খবর নিয়ে জানা গেছে তিন বছর আগে কমলাসাগর বিধানসভার গকুলনগর আদর্শ কলোনী এলাকার গোপাল দেবনাথের ছেলে রাজু দেবনাথ (৩২) এর সঙ্গে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয় আগরতলা মলয়নগর এলাকার শংকর দেবনাথের ১৬ বছরের নাবালিকা কন্যা শিউলি দেবনাথের।

শিউলি দেবনাথের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে খুন করেছে শিউলিকে। মৃতার পিতা অভিযোগ করেন, বিয়ের দু’মাস পর থেকেই তাদের সাংসারিক জীবনে ঝামেলা চলছিল। বিয়ের দু’মাস পর থেকে ১১মাস শিউলি তাঁর বাবার বাড়িতে ছিলেন।পরবর্তী সময়ে উভয় পরিবারের মীমাংসার মাধ্যমে শিউলিকে তাঁর স্বামীর বাড়িতে আনা হয়।

শুক্রবার সকালে স্বামীর বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ শিউলি। জানা যায়, শিউলির শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মৃতার বাপের বাড়ির লোকজন অভিযোগ করেন পরিকল্পিতভাবে শিউলিকে খুন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *