iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, বাইক-স্কুটি মালিকদের হাতে দিল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ৩১ আগস্ট : চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, একটি বাইক এবং স্কুটি ও দুটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা।

একাধিক চুরির ঘটনায় তদন্তে নেমে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, একটি বাইক, একটি স্কুটি এবং দুটি গ্যাসের সিলিন্ডার শনিবার সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল এনসিসি থানা কর্তৃপক্ষ। গত দু মাস আগে এনসিসি থানার অধীন ভাটি অভয়নগর এলাকার এক বাড়ি থেকে চোরের দল ৫ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে। প্রায় একই সময়ে এনসিসি থানার অধীন বিভিন্ন স্থান থেকে একটি বাইক এবং একটি স্কুটি চুরি হয়। সংশ্লিষ্ট চুরি কাণ্ডের তদন্তে নেমে পুলিশ ভাটি অভয়নগর থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ তিনজন চোরকে গ্রেফতার করে

অপরদিকে বাইক চুরি কাণ্ডের তদন্তে নেমে পুলিশ একটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করতে সক্ষম হয়। আদালতের নির্দেশ মেনে বাইক, স্কুটি, দুটি গ্যাসের সিলিন্ডার এবং স্বর্ণালঙ্কারগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেয় এনসিসি থানার পুলিশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

এদিকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, বাইক, স্কুটি এবং গ্যাসের সিলিন্ডার ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা। এই ধরনের ঘটনায় এনসিসি থানার পুলিশের উপর জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে অভিমত প্রকাশ করেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *