iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জনজাতিদের হয়রানি বরদাস্ত নয়, দফতর পরিদর্শনে কড়া নির্দেশ মন্ত্রীর

আগরতলা, ৫ ফেব্রুয়ারি : সময়মতো অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার কড়া বার্তা দিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বৃহস্পতিবার কোনও রকম পূর্বঘোষণা ছাড়াই তিনি জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তার কার্যালয় পরিদর্শনে যান।

কার্যালয়ে পৌঁছেই মন্ত্রী উপস্থিতির হার খতিয়ে দেখেন। এদিন দফতরে আধিকারিকদের উপস্থিতির হার সন্তোষজনক ছিল না বলে জানা যায়। এরপর উপস্থিত আধিকারিকদের সঙ্গে দফতরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী এবং তড়িঘড়ি একটি বৈঠকও করেন। বৈঠকে দফতরের কাজকর্ম আরও গতিশীল ও কার্যকর করার জন্য একাধিক নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে। সময় কম, অথচ কাজের চাপ অনেক। সেই কারণেই অফিসগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে এই পরিদর্শন।

তিনি স্পষ্ট ভাষায় জানান, সময়মতো অফিসে আসা এবং সময়ের কাজ সময়েই শেষ করা বাধ্যতামূলক। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে আসা জনজাতি মানুষেরা যেন কোনওভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়েও আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে আগামীদিনেও এই ধরনের আচমকা পরিদর্শন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *