iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

পশ্চিম চাম্পামুড়ায় ৫০০ শিশি এসকফ উদ্ধার, গ্রেফতার দুই

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আগরতলার পশ্চিম চাম্পামুড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে প্রায় ৫০০ শিশি এসকফ বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় সুভাষ চন্দ্র দাস (৪৭) ও সমির দাস (৪০)—এই দুই ব্যক্তিকে নেশা সামগ্রীসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযান প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, নেশা কারবারের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *