iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

মানবজাতিকে শান্তি, সম্প্রীতির দিকে পরিচালিত করতে পারে যোগ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ জুন : দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার যোগ চর্চা করেন। তিনি দেশবাসীকেও নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানান। এক বার্তায় রাষ্ট্রপতি জানান, মানবজাতিকে শান্তি, সম্প্রীতির দিকে পরিচালিত করতে পারে যোগ।

আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জব্বলপুরে যোগ উদযাপনে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি বলেন, যোগ হলো ব্যক্তিকে আত্মার সঙ্গে, সমাজকে প্রকৃতির সঙ্গে এবং মানবতাকে সুবিশাল বিশ্বচেতনার সঙ্গে সংযুক্ত করার এক শক্তিশালী মাধ্যম। এমন এক সময়ে যখন বিশ্ব অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন, তখন মানবতাকে শান্তি, ভারসাম্য, সম্প্রীতি এবং সম্মিলিত কল্যাণের দিকে পরিচালিত করতে যোগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি জনগণকে যোগকে নিজেদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *