iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Lead News

আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে লোক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ২৭ জুন।। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে লোক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু লোক ভবন চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী এবং রাজ্যপালের সচিব ইউ. কে. চাকমাও গাছের চারা রোপণ করে এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত চক্রবর্তী, বিশিষ্ট জিমন্যাস্ট ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ মন্টু দেবনাথ এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেডিড নাল্লু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে সারা দেশে খেলাধুলার প্রসার ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রীড়া প্রতিভা বিকাশে এবং ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত ২০৩৬ সালে অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করার আবেদন জানিয়েছে।

রাজ্য সরকারও রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এরফলে তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও ভালো সুযোগ তৈরি হবে এবং রাজ্যের ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্য অর্জনে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করার উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *