iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ওঝা এনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, মারধরের ঘটনায় উত্তেজনা উজান অভয়নগরে

আগরতলা, ৭ জুলাই : রাজধানী আগরতলা শহরের উজান অভয়নগর এলাকায় ওঝার সহযোগিতায় বাড়ি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় জনৈক মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে। আক্রান্ত পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ঘটনার বিচার চেয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

ভিযোগ, উজান অভয়নগরের বাসিন্দা পার্বতী পালের স্বামী ও তাঁর ভাশুরের নামে পারিবারিক সম্পত্তি সমানভাবে ভাগ হওয়ার কথা ছিল। সেই হিসেবে দুই ভাইয়ের পরিবার পাঁচ গণ্ডা করে জমি পাওয়ার অধিকারী। কিন্তু পার্বতী পালের দাবি, তাঁকে প্রাপ্য পাঁচ গণ্ডার পরিবর্তে মাত্র সাড়ে তিন গণ্ডা জমি দেওয়া হয়েছে। এরপর থেকে অবশিষ্ট জমিও হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতিবেশী পার্থ পাল ও অঞ্জু বালা পাল দীর্ঘদিন ধরে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ।

পার্বতী পালের অভিযোগ, সম্প্রতি তাঁর সম্পত্তি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা একজন ওঝাকে নিয়ে আসেন। কুসংস্কারকে হাতিয়ার করে তাঁকে ভয়ভীতি প্রদর্শন এবং বাড়ি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার সকালে পার্বতী পাল বাড়ির বাইরে আবর্জনা ফেলতে গেলে অভিযুক্ত পার্থ পাল ও অঞ্জু বালা পাল তাঁকে জোর করে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে ছেলে-মেয়েরা ছুটে এলে তাঁদেরও হেনস্তা করা হয়। পার্বতী পালের পুত্রকেও মারধর করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আক্রান্ত পার্বতী পাল জানান, পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, ওঝার সহযোগিতায় বাড়ি দখলের চেষ্টার অভিযোগ ছড়িয়ে পড়তেই উজান অভয়নগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে।

তবে এই ঘটনার বিষয়ে অভিযুক্ত পার্থ পাল ও অঞ্জু বালা পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও তদন্ত চলমান থাকায় আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *