iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

রায়পুরে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ সমাবেশ, যোগ দেবেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই

রায়পুর, ৫ নভেম্বর : সারা দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ অভিযান । এই বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তরফ  থেকে আয়োজন করা হয়েছে এক বিশাল সমাবেশ।   নেতাজি সুভাষ স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই বিশেষ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।
উল্লেখ্য, দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই ছত্তিশগড়েও এই ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ অভিযান চালানো হচ্ছে। এই র্যালির মাধ্যমে বিরোধী দলগুলির যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়ে নিজেদের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় বিজেপি।
মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের পাশাপাশি বিজেপির একাধিক প্রবীণ নেতা, বিধায়ক এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নিতে চলেছেন। নেতাজি সুভাষ স্টেডিয়ামে হতে চলা এই বিশেষ কর্মসূচি নিয়ে দলীয় কর্মীদের মধ্যে  তৈরি হয়েছে চরম উৎসাহ ও উদ্দীপনা। উদ্ভূত পরিস্থিতি ও যানজট সামলাতে রায়পুর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার বিশেষ জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *