iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

মোষের সঙ্গে ধাক্কা; বাইক আরোহীর মৃত্যু, গুরুতর আহত সঙ্গী

মির্জাপুর, ৫ নভেম্বর : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার হালিয়া থানা এলাকার হালিয়া-দেওরি রাস্তায় বুধবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। রাস্তার উপর আচমকা একটি মোষ চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মোষের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এই ঘটনায় বাইক চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তাঁর এক সঙ্গী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঞ্জরিয়া গ্রামের বাসিন্দা যোগেশ কোল (৪০) তাঁর সঙ্গী লালমুনাই কোল (৩৫)-কে নিয়ে পিপরা বাজারে গিয়েছিলেন। বুধবার রাতে তাঁরা বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুড়পেলি পাওয়ার হাউসের কাছে আচমকাই রাস্তার উপর একটি মোষ চলে আসে। বাইকটি সজোরে মোষটির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যোগেশের। গুরুতর জখম হন লালমুনাই।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। যোগেশের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার হালিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার শ্রীবাস্তব জানান, দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *