iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
InternationalNational

নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রির

নয়াদিল্লি ও কাঠমান্ডু, ৫ নভেম্বর : ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বুধবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বুধবার বৈঠক করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী। কাঠমান্ডুতে নেপালের বিদেশ মন্ত্রকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বহুমুখী অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
দু’দিনের নেপাল সফরে বুধবার কাঠমান্ডু পৌঁছন ভারতের বিদেশসচিব। নেপালের বিদেশসচিব অমৃতবাহাদুর রাইয়ের আমন্ত্রণে তাঁর এই সফর। এদিনই রাইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসার কথা রয়েছে বিক্রম মিস্রির।
উল্লেখ্য, নভেম্বরের তৃতীয় সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরের কথা রয়েছে। সেই সফরের প্রস্তুতি এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি বিক্রম মিস্রির নেপাল সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর দিল্লি ফেরার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *