iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্লাস্টিককে ‘না’, সবুজ ভবিষ্যৎকে স্বাগত—মহারাজগঞ্জ বাজারে সচেতনতা সেমিনার

আগরতলা, ৫ নভেম্বর : প্লাস্টিককে না বলুন, এক সবুজ ভবিষ্যৎকে স্বাগত জানান—এই বার্তাকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজারস্থিত বাণিজ্য ভবনে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আগরতলা লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এদিন আগরতলা লায়ন্স ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম চক্রবর্তী এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, পরিবেশ দূষণ রোধ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্লাস্টিকের ব্যবহার কমানো অত্যন্ত জরুরি। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার পরিবেশের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেমিনারে প্লাস্টিকের কারণে পরিবেশের উপর সৃষ্ট ক্ষতিকর প্রভাব, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। প্লাস্টিকের ব্যবহার কমাতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা জানান, পরিবেশকে দূষণমুক্ত রাখা কেবল প্রশাসনের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ও অন্যান্য পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা এবং প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলার মতো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব।

এদিনের সেমিনারে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বাজার এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখার লক্ষ্যে আগামী দিনে ব্যাপক প্রচার অভিযান চালানোর আশ্বাস দেন। ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বাজারে প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাড়াতে তাঁরা সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন।

সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন আগরতলা লায়ন্স ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *