iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

অটল আরামবাগ উৎসব পরিচালনায় ২৩ সদস্যের কোর কমিটি, সাংবাদিক সম্মেলনে জানালেন চেয়ারম্যান হেমন্ত বাগ

হুগলি, ৬ নভেম্বর : অটল আরামবাগ উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং উৎসবের বিভিন্ন নিয়মকানুন নির্ধারণ নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগের বিধায়ক তথা অটল আরামবাগ উৎসবের চেয়ারম্যান হেমন্ত বাগ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক সমর দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক হেমন্ত বাগ জানান, অটল আরামবাগ উৎসব পরিচালনার জন্য মোট ২৩ জন সদস্যকে নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এই কোর কমিটিই উৎসবের যাবতীয় নিয়মকানুন নির্ধারণ, পরিচালনা এবং সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা, স্টল পরিচালনা, অনুষ্ঠানসূচি এবং উৎসবের শৃঙ্খলা বজায় রাখার মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উৎসব যাতে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই কোর কমিটির মাধ্যমে সমস্ত কাজ পরিচালনার সিদ্ধান্তের কথা জানান চেয়ারম্যান।
বিধায়ক হেমন্ত বাগ বলেন, উৎসব পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে। ২৩ সদস্যের কোর কমিটি সমস্ত বিষয় তদারকি করবে।
এদিনের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অটল আরামবাগ উৎসবের প্রস্তুতি ও পরিচালন ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এবারও উৎসবকে ঘিরে আরামবাগবাসীর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *