iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

শুক্রবার উত্তরাখণ্ড সফরে অমিত শাহ, যোগ দেবেন রাজ্য প্রতিষ্ঠা দিবস সমারোহে

দেহরাদূন, ৬ নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার উত্তরাখণ্ড সফরে দেহরাদূন পৌঁছবেন। তিনি রাজ্য প্রতিষ্ঠা দিবসের ২৬-তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেবেন। এছাড়া, তিনি উত্তরাখণ্ড পুলিশকে ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে বৃহস্পতিবার রাতে প্যারেড গ্রাউন্ডে গিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি আধিকারিকদের থেকে নিরাপত্তা, যান চলাচল ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন এবং সমস্ত প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেন।
উত্তরাখণ্ড পুলিশকে ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান করা স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। পুলিশ বাহিনীর বিশিষ্ট সেবা, কর্তব্যনিষ্ঠা ও অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়। পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানের জন্যও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *