iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

কুশীনগরে দুর্ঘটনার কবলে বাস, শিশু-সহ মৃত ৩ ও আহত বহু

কুশীনগর (উত্তর প্রদেশ), ৭ নভেম্বর : উত্তর প্রদেশের কুশীনগর জেলায় যাত্রীবাহী বাসের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক দেড় বছরের শিশুকন্যা-সহ অন্তত তিনজনের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জনেরও বেশি যাত্রী। শনিবার ভোরে পাথেরওয়া থানা এলাকার লাবানিয়া মোড়ের (স্কোয়ার) কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল।
রবীন্দ্রনগরের এসএইচও অমিত কুমার সিং জানিয়েছেন, দিল্লি থেকে বিহারগামী দূরপাল্লার বাসটি লাবানিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং আহতদের চিকিৎসার জন্য কুশীনগর মেডিক্যাল কলেজে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একটি দেড় বছরের কন্যাসন্তান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য গোরখপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *