iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

ভালো কাজের উদ্দেশ্য না বুঝেই বিরোধিতার রাজনীতি রাহুলের : মেঘওয়াল

বিকানের (রাজস্থান), ৭ নভেম্বর : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লাগাতার সমালোচনার কড়া জবাব দিলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শনিবার রাজস্থানের বিকানেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, যে কোনও ভালো উদ্যোগ বা উন্নয়নের পেছনের কারণ ও প্রেক্ষাপট না বুঝেই অযথা বিরোধিতা করা রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “রাহুল গান্ধী আজকাল যে কোনও ভালো উদ্যোগের পেছনের উদ্দেশ্য বা কার্যকারিতা বিবেচনা না করেই সবকিছুর সমালোচনা শুরু করে দেন। প্রযুক্তিগত আধুনিকায়ন ও বিকাশ তো যে কোনও দেশের অগ্রগতির স্বাভাবিক অঙ্গ, এর মধ্যেও সমালোচনা করার মতো কী থাকতে পারে?”
কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে অর্জুন রাম মেঘওয়াল আরও বলেন, “সরকার যতই ভালো ও জনকল্যাণমুখী কাজ করুক না কেন, রাহুল গান্ধী তার মধ্যে কোনও না কোনও খুঁত খুঁজে বের করার চেষ্টা করেন। এমনকি দেশের স্বার্থে যখন সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইক চালানো হয়েছিল, তিনি তারও সমালোচনা করতে ছাড়েননি। এই ধরনের মানসিকতা নিয়ে চলা মানুষের ব্যাপারে আর নতুন করে কী-ই বা বলা যায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *