iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

স্থিতিশীল রয়েছেন শরদ পওয়ার, হাসপাতাল থেকে পেলেন ছুটি

মুম্বই, ৭ নভেম্বর : শ্বাসযন্ত্র ও বুকের তীব্র সংক্রমণের চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন এনসিপি (এসসিপি) প্রধান শরদ পওয়ার। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন থাকবেন।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রীতম সমদানি জানিয়েছেন, “শরদ পওয়ারকে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বাড়িতেই তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা চলবে। তিনি ব্রঙ্কাইটিস ও বুকের সংক্রমণে ভুগছিলেন, যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং উন্নতির পথে।”
চিকিৎসক আরও জানান, সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের যে ধরনের স্বাভাবিক স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলা উচিত, পওয়ার সাহেবকেও বাড়িতে সেই সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর বয়সের কথা মাথায় রেখে বেশ কিছু অতিরিক্ত সুরক্ষামূলক নির্দেশিকাও দেওয়া হয়েছে। তিনি চিকিৎসকদের সমস্ত নিয়ম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মেনে চলেন, তাই বাড়িতেও তিনি নিজের পূর্ণ খেয়াল রাখবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *