iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের,কিনলেন স্বদেশি পণ্য

বিকানের, ৭ নভেম্বর : দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শুক্রবার তিনি রাজস্থানের বিকানের মিলিটারি স্টেশনে পৌঁছে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। তাঁদের মিষ্টিমুখ করিয়ে উৎসবের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন জওয়ানদের উদ্দেশে মেঘওয়াল বলেন, মাতৃভূমির সেবা ও সুরক্ষায় নিয়োজিত বীর সেনাদের সাহস, বীরত্ব, আত্মত্যাগ এবং দেশের প্রতি অটুট নিষ্ঠা সকলের কাছে অনুপ্রেরণার উৎস। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের সীমান্ত রক্ষায় তাঁদের নিরলস দায়বদ্ধতা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে।এই অনুষ্ঠানে বিজেপি নেতা ড. সত্যপ্রকাশ আচার্য, অ্যাডভোকেট অশোক প্রজাপত, পঙ্কজ আগরওয়াল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিকানের সফরকালে স্থানীয় কারিগরদের হাতে তৈরি প্রদীপ এবং অন্যান্য স্বদেশি সামগ্রীও কেনাকাটা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা ভাগ করে নিয়ে তিনি উৎসবের মরশুমে স্বদেশি ও স্থানীয়ভাবে তৈরি পণ্য কেনার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।মেঘওয়াল বলেন, স্থানীয় পণ্য কেনার মাধ্যমে কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাস্তার ধারের বিক্রেতাদের পরিবারেও দীপাবলির আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বিকানেরের বাসিন্দাদের স্থানীয় কারিগরদের হাতে তৈরি সামগ্রী কেনার মাধ্যমে তাঁদের উৎসাহিত করার পাশাপাশি ‘ভোকাল ফর লোকাল’ সংকল্পকে বাস্তবায়িত করার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *