iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

শিক্ষকের মারে গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্র, থানায় মামলা করলেন অভিভাবক

স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ২৪ আগস্ট।। শিক্ষকের মারে গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্র। আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা পেঁচারথল থানাধীন শান্তিপুর নর্থ এসবি স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম পার্থ দেব রায়। আহত ছাত্রের নাম আকাশ দাস।

ঘটনার বিবরণে জানা যায় যে শান্তিপুর নর্থ এসবি স্কুলের শিক্ষক পার্থ দেব রায় নামের এক শিক্ষকের মারে আকাশ দাস নামে অষ্টম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়। পরবর্তী সময়ে ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ছাত্রটিকে শিক্ষক পার্থ দেব রায় বড়ই গাছের ডাল দিয়ে প্রচন্ড আঘাত করেন। এতেই আকাশ দাস আহত হয়ে পড়ে।

এই ঘটনা জানাজানি হতে এলাকায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিভাবক ও আহত ছাত্রের মা প্রণতি রানী দাস অভিযোগ করে বলেন, উক্ত শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে আসেন না। এছাড়াও তিনি সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। কোন ছাত্র এই বিষয় নিয়ে কথা বললেই তিনি ছাত্রদেরকে পিটাতে থাকেন। আকাশের মা ওনার ছেলেকে গুরুতর আহত করায় তিনি লিখিত আকারে উক্ত শিক্ষক পার্থ দেব রায় এর বিরুদ্ধে পেঁচারথল থানায় মামলা করেন। এছাড়াও উক্ত শিক্ষককে বরখাস্তের দাবিও করেছেন অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *