iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বীরচন্দ্র মনুতে বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত দুই

বিলোনিয়া, ১৭ মে : বাইক ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই যুবক। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু এলাকায়। আহতদের শান্তিরবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, শনিবার মনপাথর সাপ্তাহিক বাজার সেরে বাড়ি ফেরার পথে বীরচন্দ্র মনু এলাকায় বিলোনিয়া- শান্তিরবাজার রাস্তার মুখে টিআর০৮জি৫১৯৯ নম্বরের বাইক ও এসএস১১ডিসি৬৪৮৫ নম্বরের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। তাতে বাইকে থাকা দুই যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

বাইকটি দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা পতিছড়ী মুড়াসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মুড়াসিং ও বিশ্বজিৎ মুড়াসিং। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে শান্তিরবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা।

বীরচন্দ্র মনু থেকে বিলোনিয়া যাওয়ার রাস্তার মুখে ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে মনপাথর ফাঁড়ির পুলিশ। আটক করা হয়েছে বাইক এবং ট্রাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *