iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ফটিকরায়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নিগমের কর্মীর

কুমারঘাট, ৪ জুন : বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হল বিদ্যুৎ নিগমের এক কর্মীর। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ডেমডুম এলাকায়। নিহত ব্যক্তির নাম তাবুল মিয়া।

জানা গিয়েছে, বুধবার বিদ্যুৎ নিগমের কাঞ্চনবাড়ি অফিসের তিনজন কর্মী ডেমডুম এলাকায় যান বিদ্যুৎ এর লাইন সারানোর জন্য। ডেমডুম এলাকায় ট্রান্সফরমারের সামনে এক ব্যাক্তিকে রেখে বাকি দুই ব্যক্তি অন্যদিকে যায়। ট্রান্সফরমারের সামনে দাঁড়িয়ে থাকা তাবুল মিয়া লাইনের ফিউজ না কেটে ১১কেভি লাইনের খুঁটিতে উঠে পড়েন। আর তাতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনে আটকে যায়।

স্থানীয় জনগণ এই ঘটনা লক্ষ্য করে ট্রান্সফরমারের ফিউজ কাটেন। ফিউজ কাটার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তি নিচে পড়ে যায়। স্থানীয় জনগণ বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।

কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্ট হওয়া তাবুল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। নিহত বিদ্যুৎ কর্মীর বাড়ি কুমারঘাট থানার অধীন আম্বেদকর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *