iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস

আগরতলা, ৪ জুন : প্রতি বছরের ন্যায় এবছরও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবারই শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সুচনা করে থাকে ত্রিপুরা দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই ধারাবাহিকতা বজায় রেখে বুধবার রাজধানী আগরতলা শহরের সুকান্ত একাডেমিতে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগীতা।

এই বছরের মূল থিম হল ‘এন্ডিং অফ প্লাস্টিক পলিউশন।’এদিনের এই প্রতিযোগীতায় ২০০ জন প্রতিযোগী অংশ নেয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার এক সদস্য বলেন, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল রেলী, ফেন্সী ড্রেস কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, মডেল কম্পিটিশন ইত্যাদি। যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে বিদ্যালয়গুলিতে তাই এই অনুষ্ঠানটি বিদ্যালয়গুলিতে করা সম্ভব হচ্ছে না। কিন্তু যখন বিদ্যালয়গুলির ছুটি শেষ হবে তখন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে মাসব্যাপী এই কর্মসূচী চলবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *