iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

লক্ষ টাকার ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা কারবারি গ্রেফতার চারিপাড়ায়

আগরতলা, ২৮ জুন : লক্ষ টাকার ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা কারবারি গ্রেফতার। আগরতলা শহরের অনতিদূরে চারিপাড়া এলাকা থেকে ওই নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরজিৎ সরকার ওরফে অমিত। শনিবার ধৃত নেশা কারবারিকে আদালতে সোপর্দ করেছে আমতলি থানার পুলিশ।

গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা শুক্রবার রাতে মধ্য চারিপাড়া এলাকার সুরজিৎ সরকার ওরফে অমিতের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ১৬.০৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। নেশা কারবারি সুরজিৎ সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার রাতেই ধৃত নেশা কারবারি সুরজিৎ সরকারের বিরুদ্ধে আমতলি থানার পুলিশ এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করেছে। কিছুদিন ধরেই আমতলি থানার পুলিশের কাছে খবর আসছিল মধ্য চারিপাড়া এলাকায় সুরজিৎ সরকার ওরফে অমিত নেশা সামগ্রী বিক্রি করে চলেছে। তবে আমতলি থানার পুলিশ নেশা কারবারি সুরজিৎ সরকারকে নেশা সামগ্রী সহ হাতেনাতে পাকড়াও করার অপেক্ষায় ছিল। অবশেষে শুক্রবার রাতে পুলিশ নেশা সামগ্রী সহ তাকে হাতেনাতে ধরে।

শনিবার আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন, উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য এক লক্ষ টাকা। ধৃত নেশা কারবারি সুরজিৎ সরকারকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ধারণা নেশা কারবারি সুরজিৎ সরকারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই নেশা ব্যবসার সাথে জড়িত আরও কয়েকজনের নামধাম জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *