iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গ্রামীণ অর্থনীতি মজবুত করতে সমবায় ব্যাঙ্ক অগ্রণী ভূমিকা নেবে : মন্ত্রী শুক্লাচরণ

আগরতলা, ২৮ জুন : দেশ এবং রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার স্বপ্ন। এই স্বপ্ন সফল করার ক্ষেত্রে স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক অগ্রণী ভূমিকা নেবে বলে মনে করেন সমবায় দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শনিবার আগরতলা টাউনহলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভায় এই আশা ব্যক্ত করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন রাজধানীর আগরতলা টাউনহলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত, নাবার্ড এর রাজ্য শাখার জেনারেল ম্যানেজার অনিল এস কাটমারি, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের এমডি ভজন চন্দ্র রায় সহ অন্যান্যরা।

এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের সমবায় দফরের নিজস্ব ব্যাঙ্ক হল ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক। প্রতিবছর এই ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভা হয়। এই সভায় গত এক বছরের কার্য বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী এক বছরের জন্য অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, রাজ্যে স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের ৬৬ টি শাখা রয়েছে। রাজ্যের সব গ্রামীণ এলাকায় এই ব্যাঙ্ককে পৌঁছে দিতে পরিকাঠামো বৃদ্ধির উপর নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১৫৬ জন কর্মী নিয়োগ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশ এবং রাজ্যে গ্রামীণ অর্থনীতি মজবুত করার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন সফল করার ক্ষেত্রে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *