iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়ায় চার নেশা কারবারি গ্রেফতার

আগরতলা, ৩০ জুন : পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক ব্রাউন সুগার সহ চার নেশা কারবারি। সোমবার দুপুরে মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নেশা কারবারিদের ব্যবহৃত একটি স্কুটি ও একটি বাইক পুলিশ সিজ করেছে। এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন।

সাদা পোশাকে অভিযান চালিয়ে মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা থেকে চার নেশা কারবারিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে ব্রাউন সুগারের প্রচুর কৌটা, চারটি মোবাইল ফোন, নগদ সাত হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। সোমবার এই খবর জানিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় বলেন, নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সিট গঠন করা হয়। এই দলে ছিলেন একজন মহিলা পুলিশ অফিসার, পূর্ব আগরতলা থানার অধীন মহারাজগঞ্জ বাজার এবং কলেজটিলা ফাঁড়ির দুই ওসি সহ অন্যান্যরা।

এসডিপিও জানিয়েছেন, এই বিশেষ তদন্তকারী দলটি সাদা পোশাকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল। সোমবার গোপন খবরের ভিত্তিতে এই দলটি মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে চার নেশা কারবারিকে আটক করে। ধৃত নেশা কারবারিরা হল জগহরিমুড়া এলাকার রাজীব রায়, প্রতাপগড় দাসপাড়ার মিঠুন দাস, মধ্যপ্রতাপগড় এলাকার রাহুল রায় এবং কুঞ্জবন এলাকার বিমল বর্ধন।

এদিন সদরের এসডিপিও আরও জানান, এদের সাথে আরও একটি চক্র জড়িত রয়েছে। তারা সকলেই স্কুটি, বাইক বা সাইকেলে করে ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করে। এসডিপিও জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় পৌণে ২ লক্ষ টাকা। এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান এসডিপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *