iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কমলপুরে ৪৬ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার লরি চালক

কমলপুর, ৩০ জুন : ধলাই জেলার কমলপুরের দুর্গা চৌমুহনীতে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে লরি চালককে। বাজেয়াপ্ত করা গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা।

সোমবার দুপুরে কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা জানিয়েছেন, রবিবার গভীর রাতে এক বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশকর্মীরা ডব্লিওবি১১সি৬০৭৮ নম্বরের একটি লরি আটক করে ৩১০ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা এই গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা। লরি চালক রবি কুমারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। ধৃত রবি কুমারের বাড়ি বিহারে।

এসডিপিও সমুদ্র দেববর্মা জানান, পুলিশের এই অভিযানে মাদক পাচার চক্রের ওপর একটি বড় আঘাত। বাজেয়াপ্ত করা গাঁজা এবং গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *