iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৩০ জুন : বৃক্ষরোপণ উৎসব আগরতলা প্রেসক্লাবের একটি অন্যতম বার্ষিক কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এবছরও এই বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। সোমবার আগরতলা প্রেসক্লাব সংলগ্ন পার্কে বৃক্ষরোপণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুবল কুমার দে, সভাপতি প্রণব সরকার, সহ সভাপতি চিত্রা রায়, সম্পাদক রমাকান্ত দে, প্রাক্তন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য সাংবাদিকরা।

এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার জানান, আগামীদিনে আরও বিস্তৃত আকারে বৃক্ষরোপন করার পরিকল্পনা রয়েছে আগরতলা প্রেসক্লাবের।পরবর্তী সময়ে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকদের অভিনন্দন জানান তিনি।

বৃক্ষরোপন কর্মসূচি প্রসঙ্গে আগরতলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুবল কুমার দে জানান, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। তিনি আরও জানান, পার্কের বেশ কিছু জায়গা রয়েছে আগরতলা প্রেসক্লাবের। বিষয়টি আগরতলা পুর নিগমের তৎকালীন কমিশনার থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও জানেন। অবিলম্বে এই জায়গাটি প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। এই ক্ষেত্রে সকল সাংবাদিকদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানান সাংবাদিক সুবল কুমার দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *