iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জিরানীয়ায় হামলা হুজ্জতি, পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ সিপিআইএম এর

জিরানীয়া, ১ জুলাই : দীর্ঘদিন ধরে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দুর্বৃওরা। এর প্রতিবাদে মঙ্গলবার দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম জিরানীয়া মহকুমা কমিটির নেতৃত্বরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। তাঁদের দাবি, অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করা হোক।

প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দীর্ঘদিন ধরে জিরানীয়াজুড়ে বিজেপির দুর্বৃওরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বহু বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। এরই প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন সিপিআইএম জিরানীয়া মহকুমা কমিটির নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *