iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বক্সনগরে বিদ্যুৎ নিগমের তার চুরি, আটক এক অভিযুক্ত

বক্সনগর, ৫ জুলাই : শুক্রবার গভীর রাতে সিপাহীজলা জেলার বক্সনগর কমিউনিটি হলের সামনের এলাকা থেকে বিদ্যুৎ নিগমের আর.ডি.এস-এর তার চুরি যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে গোডাউনে গিয়ে কন্ট্রাক্টর রবিউল হোসেন লক্ষ্য করেন সংরক্ষিত বিদ্যুৎ সংযোগের তার গায়েব।

রবিউল হোসেন তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং চোরকে শনাক্ত করেন। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে মূল অভিযুক্ত তাপস বর্মণকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাপস স্বীকার করেন, নেশার টাকা জোগাড় করার উদ্দেশ্যে তিনি এই চুরির কাজে যুক্ত হন।

তিনি আরও জানান, দুপুরিয়াবান্দ এলাকার কুখ্যাত বাইক চোর মোতালেব হোসেন তাকে মাত্র এক হাজার টাকা দেওয়ার প্রলোভন দিয়ে চুরি করতে প্ররোচিত করেন। ঘটনায় আরও এক অভিযুক্তের নাম উঠে এসেছে। মোতালেব হোসেন, যিনি এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

চুরি করা সামগ্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয়েছে একটি অটো (নম্বর:টিআর০৭এ৩১৮৩)। বর্তমানে তাপস বর্মণ ও অটোটি কলমচৌড়া থানার হেফাজতে রয়েছে।

এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে এবং মোতালেব হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *